সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিউআর কোড স্ক্যান করার আগে যেসব বিষয় লক্ষ রাখবেন এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত ‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’, ডি ভিলিয়ার্সের দাবি

বগি লাইনচ্যুত: রাজবাড়ী থেকে ঢাকাগামী ট্রেন ছাড়ছে দেরিতে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 168

 ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস নামে একটি ট্রেনের দুটি বগি ফরিদপুরের ভাঙ্গায় লাইনচ্যুত হয়েছে। এতে করে রাজবাড়ী থেকে ঢাকাগামী ট্রেনগুলো চলাচল করেছে বিলম্বে। একটি ট্রেন ঘুরে গেছে যমুনা সেতু হয়ে।

রাজবাড়ী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। যেকারণে ওই রুটে ট্রেন চলাচলে বিঘœ ঘটে। খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন রাত ২টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়েছে ভোর ৫টা ৫মিনিটে। নকশী কাঁথা এক্সপ্রেস মেইল ট্রেনটি ভোর সাড়ে ৫টায় ছাড়ার কথা থাকলেও ছেড়েছে সকাল ৮টা ২০ মিনিটে। এছাড়া ঢাকা থেকে বেনাপোলগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু দিয়ে এ পথে আসতে না পেরে যমুনা সেতু হয়ে ঘুরে গন্তব্যে গেছে। এ রুটের বেনাপোল যাত্রী যারা টিকিট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। তবে, রাজবাড়ী থেকে চলাচলকারী অন্যান্য ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বগি লাইনচ্যুত: রাজবাড়ী থেকে ঢাকাগামী ট্রেন ছাড়ছে দেরিতে

প্রকাশের সময় : ০৪:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫