গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে ট্রাক্টর-বাইক সংঘর্ষে একজন নিহত
বালিয়াকান্দি প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৪:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 123
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটি টানা ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে প্রণয় সরকার (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে। গত শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার জামালপুর নলিয়া মেলার মাঠের পাশে মাটি টানা ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রনয়ের চাচার বিয়ের বৌভাত অনুষ্ঠান চলছিল। মোটরসাইকেল নিয়ে জামালপুর বাজারে পণ্য কিনতে যাচ্ছিল। জামালপুর নলিয়া মেলার মাঠের কাছে এলে মাটি টানা ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে লোকজন তার বাড়ীতে নিয়ে যায়। এতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
Tag :


























