পাংশায় অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি
- প্রকাশের সময় : ০৯:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / 100
রাজবাড়ীর পাংশা উপজেলার বারেক মোড় নামক স্থানে অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভ‚ত হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ফাতেমা ফার্নিচারের মালিক হারুন অর রশীদ ও আয়াশ রেস্তোঁরা মালিক তৈমুর হাসান বিপ্লব।
স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা উঠে যায় অনেক উপরে। খবর পেয়ে পাংশা ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী হারুন অর রশীদের ১৫ লাখ টাকা এবং রেস্তোঁরা মালিক তৈমুর হাসান বিপ্লবের পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।
পাংশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অিিফসার মো. বাকী বিল্লাহ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নি নির্বাপনে তাদের দুটি ইউনিট এবং কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।





















