Dhaka ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

মাছের সাথে এ কেমন শত্রুতা!

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৯:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 133

রাজবাড়ীর পাংশায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মো: সোলেমান মন্ডল (৫২) নামে এক মৎস্যচাষির প্রায় ৫০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ওই মৎস্যচাষির ৫ থেকে ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তিনি জানিয়েছেন। গত বুধবার দিনগত রাতে কোন এক সময় উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া বোন-গা বড় বিলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মো: সোলেমান মন্ডল পাংশা পৌরসভার কুলটিয়া এলাকার বাহাদুর মন্ডলের ছেলে।উপজেলার বিভিন্ন স্থানে পুকুর লিজ নিয়ে লোক দিয়ে মৎস্যচাষ তার পেশা।

মৎস্যচাষি মো: সোলেমান মন্ডল বলেন, সরিষার বাদশা শেখ এর কাছে থেকে এক বছরের জন্য দুইটি পুকুর ২ লাখ টাকায় লিজ নিয়েছি।গত ৫ মাস আগে সাড়ে ২৭ মণ মাছ ছেড়েছিলাম। প্রথম থেকেই স্থানীয় সন্ত্রাসীরা আমাকে এখানে মাছ চাষে বাধা দিয়ে আসছিল। তবুও চার জন কর্মচারী রেখে মাছ চাষ করে আসছি।বিলের মধ্যে পুকুর হওয়ায় দিনের বেলা লোক থাকলেও রাতে থাকা হয় না।গত রাতে ১০ টার দিকে জানতে পারলাম পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। রাতেই আমি এসে দেখি আমার সব শেষ হয়ে গেছে।

স্থানীয় মৎস্যচাষি মো: খাইরুল ইসলাম বলেন,যারা মাছের সাথে শত্রুতা করে তারা জানোয়ারের সমতুল্য। আমার কয়েকজন পুকুর লিজ নিয়ে মাছ চাষ করি। আমি চাই যারা এমন জঘন্য কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন বলেন, এখনও কোন লিখত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাছের সাথে এ কেমন শত্রুতা!

প্রকাশের সময় : ০৯:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫