সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের সভা

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 281

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের (জিবি) প্রথম সভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতি, ঢাকা ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, বি-কয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আইয়ুব আলী, কলেজ জিবির সদস্য আলাউদ্দিন মোল্লা, আক্কাস আলী মোল্লা, আনিসুর রহমান মোল্লা, সাজ্জাদুল ইসলাম, আবু তালেব, মো. আরিফুল ইসলাম, হারুন অর রশিদ, রানী ভট্টাচার্য, ডা. আবুল হোসেনসহ কলেজ জিবির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় কলেজের শিক্ষার মান উন্নয়নসহ কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কলেজ পরিচালনা পরিষদের সভা শেষে শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন কলেজ জিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের সভা

প্রকাশের সময় : ০৯:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫