নোবিপ্রবিতে ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসল নিয়ে তুলকালাম কাণ্ড
- প্রকাশের সময় : ১২:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 196
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘নীল দিঘি’ নামে পরিচিত পুকুরে ছাত্র-ছাত্রীদের একসঙ্গে গোসলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্কতামূলক বিজ্ঞপ্তি করে সবাইকে সতর্ক করেছে।
গতকাল বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, ‘বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
তিনি আরও জানান, কেউ লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।’
তবে সকলের অবগতির জন্য সতর্কতা জারি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জানিয়ে প্রক্টর বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটাতে সেই নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, এই বিষয় নিয়ে কেউ যদি অভিযোগ করেন তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।’
























