Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নওগাঁর তারিকুল ইসলাম রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা টাইগারদের বিপক্ষে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের ভিক্ষার টাকা থেকে কাফনের সঞ্চয়—২২ লাখ টাকা নিয়ে লাপাত্তা সমিতির ব্যবস্থাপক মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার : সমাজকল্যাণমন্ত্রী হাত নেই, পা দিয়েই শিক্ষার আলো ছড়াচ্ছেন দুঃখু মিয়া, পাশে দাঁড়ালেন ডিসি কোটালীপাড়ায় বাংলা কিউআর কোড বিষয়ে সচেতনতামূলক সভা কালুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলন

৯ দিন পর মুক্তি পেলেন চবির সেই ৫ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 140

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা। ৯ দিন পর অপহরণকারীরা জনরোষের মুখে তাদেরকে কয়েক দফায় ছেড়ে দিয়েছে বলে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

তবে কোথায়-কখন তাদেরকে মুক্তি দেয়া হয়েছে, সে সম্পর্কে কোন তথ্য নিশ্চিত করা হয়নি।

এর আগে গত ১৬ এপ্রিল ভোরে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকায় অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৫ শিক্ষার্থী। তারা হলেন, চবির চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, একই বিভাগের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো। এদের মধ্যে রিশন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে অপহৃতদের উদ্ধারে সোচ্চার থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৯ দিন পর মুক্তি পেলেন চবির সেই ৫ শিক্ষার্থী

প্রকাশের সময় : ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫