Dhaka ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: আন্তজেলা ডাকাতির প্রধান সন্দেহভাজন গ্রেফতার দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য লুটপাটতন্ত্র জারি করে পতিত সরকার এখান থেকে পালিয়ে গেছে: তিতুমীর ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন? ১৭২ প্রাণ বাঁচানো সেই পাইলটকে হাসপাতালে গিয়ে সম্মান জানালেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কালুখালীর বড় কলকলিয়ায় নৌকা বাইচের ফাইনাল কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘরোয়া ক্রিকেটে নতুন দায়িত্ব পাচ্ছেন ফাহিম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 203

চলমান ডিপিএলের জন্য ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন সাবেক ক্রিকেটার এনামুল হক মনি। তবে কিছুদিন আগে তিনি পদত্যাগ করেন। এবার তার জায়গাতেই নিয়োগ পাচ্ছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিঠু জানান, ‘আমাদের যেহেতু কনভেনার এনামুল হক মনি রিজাইন করেছে। সিসিডিএমের সঙ্গে আলাপ হলো যে নতুন একজনকে এপোয়েন্ট করতে। সিসিডিএম বলেছে নাজমুল আবেদীন ফাহিম ভাইকে (নিতে)। তিনি টেকনিক্যাল কমিটির কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন।’

এদিকে, বিসিবির চাকরি থেকে আম্পায়ার সৈকত পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তার সঙ্গে বৈঠকের পর এ প্রসঙ্গে মিঠু বলেন, ‘পদত্যাগের কথা হয়নি। যে পরিস্থিতি হয়েছে সৈকতসহ আম্পায়াররা একটু অসস্তুষ্ট ছিল। তাই তাদের ডেকে আমরা কথা বললাম। ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে জিরো টলারেন্স। আমরা সিসিডিএমের যে নিয়ম আছে সে নিয়মের মধ্যে থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেব।’

মূলত ১২ এপ্রিল আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে এবং ম্যাচের পর আম্পায়ারের সমালোচনা করে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন তাওহীদ হৃদয়। পরে তার নামের পাশে যুক্ত হয় ৪টি ডিমেরিট পয়েন্ট। সেই সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানাও। এর পরদিন তার নিষেধাজ্ঞা আরও এক ম্যাচ বাড়ানো হয়। তবে নাটকীয়ভাবেই হৃদয়ের শাস্তি আবার কমে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পরিণত হওয়া নিয়ে নাখোশ ছিলেন আম্পায়ার সৈকত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঘরোয়া ক্রিকেটে নতুন দায়িত্ব পাচ্ছেন ফাহিম

প্রকাশের সময় : ০৫:৩৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫