সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বিশ্ব বই দিবসে রাজবাড়ীতে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 190

রাজবাড়ী একাডেমির উদ্যোগে নানা আয়োজনে রাজবাড়ীতে বিশ্ব বই দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে শহরের সজ্জনকান্দা মেজবাহ উল করিম রিন্টু সাংস্কৃতিক কেন্দ্রে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, বই বিনিময় এবং বই পাঠের স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রী এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বই পাঠের প্রয়োজনীয়তা বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও বহরপুর উচ্চ বিদ্যালয়।

রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বইপাঠের স্মৃতিচারণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যড. দেবাহুতি চক্রবর্তী, সংগঠনের সহ সভাপতি আজিজা খানম, মুহাম্মদ সাইফুল্লাহ, কমল কান্তি সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ, রাজবাড়ী একাডেমির যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সৌমিত্র শীল চন্দন, সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বই জ্ঞানের ধারক ও বাহক। পাঠ্যবইয়ের বাইরে ভালো বই পড়লে নিজেকে সমৃদ্ধ করা যায়। তাই বই পড়ার বিকল্প নেই।

আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্ব বই দিবসে রাজবাড়ীতে নানা আয়োজন

প্রকাশের সময় : ১০:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫