গুরুত্বপূর্ণ সংবাদ:
জৌকুড়ায় ২ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ১০:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / 189

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা বুধবার রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়ায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে।
জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় সালমন স্টোর এবং পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।।
ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, তাদের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
























