গুরুত্বপূর্ণ সংবাদ:
অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লীগ
চ্যাম্পিয়ন রাজবাড়ী
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০২:৪৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 195
ইউসিবি বাফুফে অনূর্ধ্ব- ১৫ জাতীয় ফুটবল লীগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজবাড়ী জেলা দল। সোমবার বিকেলে রাজবাড়ী স্টেডিয়ামে রাজবাড়ী জেলা দল ৪-০ গোলে শরীয়তপুর জেলা দলকে পরাজিত করে ।
খেলা শেষে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী ডিএফএ’র সভাপতি অধ্যক্ষ এবিএম মনজুরুল আলম দুলাল।
Tag :





















