সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

পারভেজ হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 230

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বেলা সাড়ে ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমান, সিনিয়র যুগ্ম আহŸায়ক আসজাদ হোসেন আজাদ, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, সহ-সভাপতি সুজন আলী, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন সেলিম, দপ্তর সম্পাদক তারেক রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আতিয়ার শিকদার প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি গড়ে ওঠা একটি দল জুলাই-আগস্টের আন্দোলনকে নিজেদের একক কৃতিত্ব দাবি করছেন। বিএনপি এবং তার অঙ্গসংগঠনগুলো দীর্ঘ ১৭ বছর যাবৎ আওয়ামী সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিল। এখন একটা দল তৈরি করে দেশের অন্যান্য দল এবং মানুষের উপর নির্যাতন চালাবে এটা আমরা কখনই মেনে নেব না। জাতীয়তাবাদী ছাত্রদল সুস্থ ধারার রাজনীতি করে। আমরা পারভেজ হত্যাকান্ডের বিচার দাবি করছি।  দ্রæত সময়ের মধ্যে যদি হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয় তাহলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পারভেজ হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫