সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
চক্রের ৪ সদস্য আটক

বালিয়াকান্দিতে গৃহবধূর ব্যাংক হিসাব থেকে ৮ লাখ টাকা তুলে নেয় প্রতারকরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / 183

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। গত শনিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। তারা হলো ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দুলকুন্ডি গ্রামের মান্নান ব্যাপারীর ছেলে মোঃ পান্নু বেপারী (২৯), কালা মিয়া মাতুব্বরের দুই ছেলে মোঃ রাজু মাতুব্বর (৩২) ও মোঃ সাজু মাতব্বর (২৮) এবং উতলি গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে মোঃ মাসুদ তালুকদার (৩৫)।

রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৬ এপ্রিল তারিখে বালিয়াকান্দি থানার বহরপুর দাশপাড়া গ্রামের বাসিন্দা প্রতিভা রানী দাসের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল আসে। তিনি কলগুলি রিসিভ করলে অজ্ঞাতনামা ব্যাক্তি নিজেকে সোনালী ব্যাংকের হেড অফিস, ঢাকা এর কর্মকর্তা পরিচয় দেয়।  একই দিন অপর একজন অজ্ঞাত ব্যাক্তি তাকে কল দিয়ে প্রতিভা দাসের সোনালী ব্যাংকের একাউন্টের নমিনী বিষয়ে জানতে চায় এবং তার এনআইডি ও ছবি চায়। ওই সময় তার মোবাইল নম্বরে ওটিপি আসবে বলে জানায়। ওইদিন দুপুর ৩.৪৮ ঘটিকা থেকে বেলা ৪.২৩ ঘটিকার মধ্যবর্তী সময়ে একাধিক ওটিপি মোবাইল ফোনে আসলে তিনি কলার ব্যক্তিকে সোনালী ব্যাংকের কর্মকর্তা ভেবে সরল বিশ্বাসে ওটিপি কোডগুলি তাদের জানিয়ে দেন। এরপর তার ব্যাংক একাউন্ট থেকে  সাত দফায় মোট আট লক্ষ টাকা আত্মসাৎ করে।

এ ঘটনায় তিনি বালিয়াকান্দি থানা মামলা করেন।  মামলাটি রুজু হওয়ার পর রাজবাড়ীর পুলিশ সুপারের তত্ত¡াবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব এবং সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকারের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সাহায্যে বালিয়াকান্দি থানার অফিসার ইনর্চাজ জামাল উদ্দিনের সার্বিক সহযোগীতায় পুলিশের চৌকশ টিমের সদস্যরা তদন্ত কাজ শুরু করেন। এক পর্যায়ে তাদের ব্যবহৃত মোবাইল নম্বর রেজিষ্ট্রেশন সংগ্রহ করে দেখা যায়, সিমটি ছগির মিয়া এর নামে নিবন্ধিত এবং অপর নম্বরটি ব্রিলিয়ান্ট নাম্বার নামে পরিচিত। যার মুল নম্বর বুলবুলি দাশ এর নামে নিবন্ধিত হলেও নাম্বারগুলো বর্তমান লোকেশন পাতরাইল দিঘিরপাড় এলাকায় ব্যবহার  করা হচ্ছে। পরবর্তীতে গত ১৯ এপ্রিল ভোরে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাগেদর গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি স্মার্টফোন, ২টি বাটন ফোন এবং ১৬টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করা পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে আসামীরা মামলার ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমান পাওয়া গেছে। এরা প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চক্রের ৪ সদস্য আটক

বালিয়াকান্দিতে গৃহবধূর ব্যাংক হিসাব থেকে ৮ লাখ টাকা তুলে নেয় প্রতারকরা

প্রকাশের সময় : ০৫:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫