সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ

এখনো খোঁজ মেলেনি চবির নিখোঁজ সেই ৫ শিক্ষার্থীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 172

চবির নিখোঁজ ৫ শিক্ষার্থীর খোঁজ মেলেনি ৩ দিনেও

খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীসহ ছয়জনকে অপহরণের ঘটনায় উদ্বেগ বেড়েছে পরিবারগুলোর মধ্যে। অপহরণের ৩ দিন পার হলেও এখনও উদ্ধার হয়নি অপহৃত ৫ শিক্ষার্থী। অভিযান চালিয়ে যাচ্ছে যৌথবাহিনী, সেনাবাহিনীর নেতৃত্বে চলছে বিপুল তল্লাশি।

শুক্রবার সকালে খাগড়াছড়ির মধুপুর, নোয়াপাড়া, পানখাইয়াপাড়া এবং আশপাশের এলাকায় সেনাবাহিনীর তল্লাশি ও অভিযান চালাতে দেখা গেছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সকালে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো, এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশান চাকমা অপহৃত হন। তাঁরা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের সঙ্গে থাকা টমটম চালককেও অপহরণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

অপহরণের জন্য ইউপিডিএফ (প্রসীত খীসা নেতৃত্বাধীন)-কে দায়ী করা হলেও, সংগঠনটি অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটির খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। মায়ের আর্তি আমাদের সন্তানদের ফিরিয়ে দিন।

অপহৃত দিব্যি চাকমার মা ভারতী চাকমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন, ‘কারো মায়ের বুক খালি করবেন না। দোষ থাকলে শাস্তি দিন, কিন্তু সন্তান হারানোর বেদনা যেন কেউ না পায়। আমি হাতজোড় করছি, ফিরিয়ে দিন আমাদের সন্তানদের।’

পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব শেষে রাঙামাটি থেকে চট্টগ্রামে ফেরার পথে তারা খাগড়াছড়িতে এসে পৌঁছায়। বাসে টিকিট না পাওয়ায় তারা বড়শালঘর ইউনিয়নের কুকিছড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে রাতযাপন করে। পরদিন সকাল ৭টার গাড়িতে চট্টগ্রামে ফেরার কথা ছিল। কিন্তু ভোরেই গিরিফুল এলাকা থেকে জোরপূর্বক তাদের তুলে নেওয়া হয়।

পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি নিপুন ত্রিপুরা এক বিবৃতিতে রিশান চাকমাকে তাদের সংগঠনের চবি শাখার সদস্য দাবি করে বলেন, ‘তারা রাঙামাটির বাঘাইছড়িতে উৎসব শেষে খাগড়াছড়ি হয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে অপহৃত হয়।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এখনো খোঁজ মেলেনি চবির নিখোঁজ সেই ৫ শিক্ষার্থীর

প্রকাশের সময় : ০৮:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫