Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

সম্প্রচার স্বত্ব কেনেনি কেউ, জিম্বাবুয়ে সিরিজ দেখাবে বিটিভি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 182

বাংলাদেশে ক্রিকেটের ভক্ত অনেক। তবে খেলায় অবশ্যই উত্তেজনা থাকতে হবে। তাহলেই টেলিভিশন কিংবা মাঠে গিয়ে খেলা দেখবেন ভক্ত-সমর্থকরা। কিন্তু বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচে সেই উত্তেজনা ও প্রতিযোগিতা লক্ষ্য করা যায় না। যে কারণে আফ্রিকার এ দেশটির সঙ্গে বাংলাদেশের খেলা হলে দর্শকদের উন্মাদনা কমে যায় অনেকখানি।

ভক্ত-সমর্থকদের মনোজগত বিশ্লেষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য হতাশাজনক এক সিদ্ধান্ত নিয়েছে প্রচারমাধ্যমগুলো। আগামী রোবার থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার স্বত্ব কেনেনি কোনো টেলিভিশন মাধ্যম। লোকসানের শঙ্কায় এমন সিদ্ধান্ত নেয় তারা।

আগ্রহী দর্শকদের কথা চিন্তা করে আসন্ন দুই টেস্টের সিরিজটি সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই সম্প্রচার বিসিবি নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ফিড ব্যবহার করে করা হবে।

আজ শুক্রবার বিটিভি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়।

বিসিবি গত ১৯ মার্চ একটি খোলা দরপত্র আহ্বান করেছিল। যেখানে মিডিয়া রাইটস পার্টনার পেতে আগ্রহী পক্ষগুলোকে আর্থিক প্রস্তাবসহ আগ্রহপত্র (ইওআই) জমা দিতে বলা হয়। কিন্তু ৭ এপ্রিল নির্ধারিত সময়সীমা শেষ হলেও কোনো প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়নি।

সম্প্রচারস্বত্ব কেনার জন্য কেউ এগিয়ে না আসায় বিসিবি বাধ্য হয়ে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির দ্বারস্থ হয়। যাতে দেশের ক্রিকেটপ্রেমীরা ঘরে বসে ম্যাচ উপভোগ করতে পারেন।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঘরোয়া সিরিজগুলো টি স্পোর্টস এবং জি টিভি-তে সম্প্রচারিত হয়ে আসছিল মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। তবে এবার সেটি হচ্ছে না।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সম্প্রচার স্বত্ব কেনেনি কেউ, জিম্বাবুয়ে সিরিজ দেখাবে বিটিভি

প্রকাশের সময় : ১১:৫৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫