Dhaka ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৈঠকের সিদ্ধান্তে অসন্তুষ্ট পলিটেকনিক শিক্ষার্থীরা, আন্দোলন চলবে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 145

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিনিধিদল জানিয়েছে, বৈঠকের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নয়। সেজন্য কঠোর থেকে কঠোরতর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক শেষে বেলা ৩টার দিকে বেরিয়ে তারা এ ঘোষণা দেয়।

শিক্ষার্থীরা বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক করার জন্য ডেকে আনা হয়েছিল। কিন্তু একজন অতিরিক্ত সচিব বৈঠক করেছেন। আমাদের দাবি-দাওয়া লিখে নিয়ে সচিবের কাছে উপস্থাপন করবেন, তারপর উপদেষ্টার কাছে দেবেন। আমরা চেয়েছিলাম উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তারা আরও বলেন, আমাদের আন্দোলন বর্তমানে শিথিল আছে। কিন্তু আমরা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে কর্মসূচি ঘোষণা করবো।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৈঠকের সিদ্ধান্তে অসন্তুষ্ট পলিটেকনিক শিক্ষার্থীরা, আন্দোলন চলবে

প্রকাশের সময় : ০৪:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫