Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

আবার নেওয়া হবে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের এমসিকিউ পরীক্ষা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 120

চলতি বছর ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আবেদন করেছে, তা মঞ্জুর করেছেন হাইকোর্ট। ফলে এই গ্রুপে নতুন করে এমসিউকিউ পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (১৩ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।

আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, ‘সি’ ইউনিটের বিজনেস স্টাডিজ গ্রুপের প্রশ্নে কিছু গোলমাল হয়েছে। একজন ছাত্র হাইকোর্টে এসে ব্যক্তিগতভাবে আইনজীবী ছাড়া রিট করেন। এ রিটের শুনানির সময় বুয়েটের এক্সপার্ট ও ঢাবিকে শোনেন আদালত। পরে দেখা যায় কিছু পরিমাণ ভুল থেকেই যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতে এসে বলেছে, তাদের যেন পারমিশন দেওয়া হয় ৬০ মার্কসের এমসিকিউ পরীক্ষা নতুন করে নিতে। আজকে শুনানি হয়। ছাত্ররা উপস্থিত ছিলেন। নতুন পরীক্ষার দাবি যদি পূরণ হয়ে যায়, তাহলে এ মামলা চলার আর কোনো প্রয়োজন নাই। ছাত্ররা আদালতে কথা বলে তাদের রিট প্রত্যাহার করে নিয়েছেন। আমাদের (ঢাবি) আদেশ দিয়েছেন, ফ্রেশ পরীক্ষা নেওয়ার জন্য। আশা করি, এক মাসের মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবার নেওয়া হবে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের এমসিকিউ পরীক্ষা

প্রকাশের সময় : ০৭:৩২:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫