Dhaka ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ফিলিস্তিনে নারী শিশু হত্যার প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 143

  ফিলিস্তিনীর গাজায় নারী শিশুসহ নিরীহ মানুষের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদে রোববার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী প্রধান সড়কের মিলেনিয়াম মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে এক সমাবেশে সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে বক্তৃতা করেন সবিতা গুহ চন্দ, অ্যড. নাজমা সুলতানা, ক্র্রিস্টিয়া মারিও রেখা দাস, শিক্ষার্থী রোজানা রিদা প্রমুখ।

বর্বরোচিত হামলা বন্ধ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় যেভাবে নিরীহ মানুষের উপর হামলা হয়েছে তা কিছুতেই মেনে নেওয়া যায়না। বিশে^র বিবেকবান মানুষকে এখনই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

নানা শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিলিস্তিনে নারী শিশু হত্যার প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৭:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫