Dhaka ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নওগাঁর তারিকুল ইসলাম রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা টাইগারদের বিপক্ষে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের

‘পহেলা বৈশাখে ঢোল-তবলা-পেঁচার ছবি দিয়ে মিছিল বাংলাদেশের সংস্কৃতি নয়’

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৩৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 130

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এখন পর্যন্ত দেশে যে সংস্কার কাজ করেছেন তাতে শতভাগ না হলেও অনেকটাই সন্তুষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন সদর উপজেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ভাঙা এক দেশ, স্বল্প সময়ে কতই বা সংস্কার করা যায়। তবুও ড. মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টাগণ যেভাবে দেশ গঠনের চেষ্টা করছে তাতে আমরা অনেকটাই সন্তুষ্ট।

নির্বাচনের আগে সংস্কারের কথা তুলে তিনি বলেন, নির্বাচনে আগে সংস্কারের জন্য সরকারকে জনগণ সময় দিতে চায় কী না তার জন্য একটি গণভোট দিলেই পরিস্কার হয়ে যাবে। পরে সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, এক দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে না, সেই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন ও প্রশ্নবিদ্ধ নির্বাচন। সংস্কার ব্যতিত যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে ডাকাতি-জুলুম ও দখলধারীর নির্বাচন। আমরা চাই সংস্কার এবং তারপর নির্বাচন।

পহেলা বৈশাখ প্রসঙ্গে তিনি বলেন, পহেলা বৈশাখে ঢোল-তবলা ও পেঁচার ছবি দিয়ে যে মিছিল হয়, তা বাংলাদেশের সাংস্কৃতিক নয়। এটা পাশের দেশের স্ক্রিপ্টে সাংস্কৃতি। যেটা বাংলাদেশের জনগণ মানতে পারে না। এই অপসংস্কৃতি চাই না।

বক্তব্য শেষে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটির নাম ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান।

সদর উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘পহেলা বৈশাখে ঢোল-তবলা-পেঁচার ছবি দিয়ে মিছিল বাংলাদেশের সংস্কৃতি নয়’

প্রকাশের সময় : ১২:৩৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫