Dhaka ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশা আহমদীয়া মুসলিম জামাতের নামাজ সেন্টারে হামলার অভিযোগ

শামীম রেজা
  • প্রকাশের সময় : ০৪:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 191

রাজবাড়ীর পাংশায় আহমদীয়া মুসলিম জামাতের নামাজ সেন্টারে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। গত সোমবার বিকালে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর নামাজ সেন্টারে এঘটনা ঘটে। হামলার একটি ভিডিওতে দেখা যায়, ইসরাইলের আগ্রাসন বিরোধী ¯েøাগান দিতে দিতে রাস্তার পাশে আহমদীয়া নামাজ সেন্টারের কাছে মিছিলটি পৌঁছায়। সে সময় কিছু ব্যক্তি হঠাৎ করেই নামাজ সেন্টারে হামলা চালায়।

আহমদীয়া মুসলিম জামাত বাহাদুরপুর ইউনিয়নের সভাপতি আবু বক্কার সিদ্দিক বলেন, গত রমজান থেকে খেয়াল করেছি নামাজ পড়ার সময় মসজিদে ইট পাটকেল ছোড়ে। ২৭ রমজার ইটের আঘাতে একজন আহত হয়। মসজিদ থেকে বেড় হয়ে কাউকে পাই না। কে কা কারা মসজিদে ইট পাটকেল ছুড়ছে। সোমবার মসজিদ যেখানে ওই বাড়ির একজন মহিলা ফোন দিয়ে বললো নামাজ ঘরের বেড়া ভাঙ্চুর করছে। পরে একজনকে পাঠিয়ে কয়েকটি ছবি তুলে নিয়ে আসি। তিনি আরও বলেন,গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে মিছিল বের হয়। আছরের নামাজের পর জনতা মসজিদে হামলা চালায়।

কেন এই হামলা? কারা করলো? প্রশ্নের জবাবে আবু বক্কার সিদ্দিক বলেন, মুসলমাদের মধ্যে বেশ কয়েকটি সম্প্রদায় আছে। শিয়া ও সুন্নি সম্প্রদায় তেমননি আমরা  আহমদীয়া মুসলিম জামাত সম্প্রদায়। কারা এই হামলা করলো সেটা তো জানি না। আমরা ঘটনাস্থলে ছিলাম না। তবে স্থানীয় আলেম সমাজের ইন্ধনে এই ঘটনা হয়েছে আমার ধারণা। মঙ্গলবার সকালে বাহাদুপুর তদন্ত কেন্দ্রের এক পুলিশ সদস্যের সাথে দেখা হয়েছিল তাকে বিষয়টি জানিয়েছি।

বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও পাংশা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক উজ্জল আহম্মেদ বলেন, গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে মিছিল বেড় হয় গতকাল। ওই মিছিলের কিছু মানুষ আহমদীয়া মুসলিম জামাতের ঘরের ভাঙ্চুর করে। কারা করেছে সেটা তো জানি না।

বাহাদুরপুর ইউনিয়ন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রুবেল শেখ বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে একটি মিছিল বের হয়। ওই মিছিল থেকে কিছু মানুষ ওই মসজিদে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নি। তবে পুলিশ এবিষয়ে তদন্ত করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশা আহমদীয়া মুসলিম জামাতের নামাজ সেন্টারে হামলার অভিযোগ

প্রকাশের সময় : ০৪:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫