মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি আজকের ই-পেপার (২৪ নভেম্বর) চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ

সুলতানপুরে জমি নিয়ে দ্বন্দ্বে হামলা সংঘর্ষ, দোকান ভাংচুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 142

রাজবাড়ী সদর উপজেলার তসুলতানাপুর ইউনিয়নের কৈজুরি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ছয়জন আহত হয়েছে। রেহাই পাননি ৯৫ বছরের বৃদ্ধও। গত ৬ এপ্রিল তারিখে এ ঘটনা ঘটে। হামলা সংঘর্ষের ঘটনায় রাজবাড়ী সদর থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। পুলিশ দুই পক্ষের দুজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র জানায়, কৈজুরি গ্রামের ওহিদুল ইসলাম ও পাশর্^বর্তী বানিয়য়ারি গ্রামের হাফিজ মোল্লার সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন দ্ব›দ্ব চলে আসছিল। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু দ্ব›েদ্বর মীমাংসা হয়নি।

ওহিদুল ইসলাম জানান, স্থানীয় আলাউদ্দিন ফকিরের কাছ থেকে ১৯৯৬ সালে তিনি ১০ শতাংশ জমি কেনেন। এর কয়েক বছর তার জমির পাশে দুই শতাংশ জমি কেনেন হাফিজ মোল্লা। কিন্তু সে ৩.১৪ শতাংশ জমিতে ঘর উত্তোলন করেন। এটি নিয়ে হাফিজ মোল্লার সাথে তাদের বিরোধ। রোজার আগে তারা তাদের নিজ জমিতে দোকান ঘর উত্তোলন করতে গেলে হাফিজ মোল্লা লোকজন নিয়ে বাধা দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলাও হয়। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি মামলা হয়। গত ৬ এপ্রিল তারিখে তার ৯৫ বছরের বাবা খোরশেদ আলম নামাজ পড়ার আগে তাদের দোকানের মাচালে বসে ছিলেন। হঠাৎ হাফিজ মোল্লা লোকজন নিয়ে তার বৃদ্ধ বাবাকে কুপিয়ে মারাত্মক জখম করে। তার তিন ভাই মিজানুর রহমান, রেজাউল ইসলাম ও রবিউল ইসলাম এগিয়ে তার বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। ওই সময় তারা প্রতিহত করতে গেলে ওই পক্ষের দুজন আহত হয় বলে জানান তিনি। তার আহত বাবা রাজবাড়ী সদর হাসপাতালে, ভাই মিজানুর রহমানকে ফরিদপুর মেডিকেল কলেজে এখনও চিকিৎসাধীন। অপর দুই ভাই রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তারা সবাই চিকিৎসা নিয়ে যখন ব্যস্ত এসুযোগে পরদিন ৭ এপ্রিল তাদের দোকানটি ভাংচুর করা হয়। এ ঘটনায় তিনি রাজবাড়ী সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

এবিষয়ে হাফিজ মোল্লা জানান, প্রায় ২৫ বছর আগে তিনি ১৪ শতাংশ জমি কিনে বিদেশ চলে যান। কিন্তু জমি রেজিস্ট্রি করেননি। এই সুযোগে ওই জমির ১০ শতাংশ কেনেন তার প্রতিপক্ষ। তিনি ফিরে এসে বাকী চার শতাংশ দাবি করেন। কিন্তু ওরা এই চার শতাংশ দিতে নারাজ। এ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। ঘটনার দিন তিনি ও তার ছেলে সেখানে ছিলেন। তাদের উপর হামলা করেছে ওরা। ওদেরকে কারা কুপিয়েছে বা দোকান কারা ভেঙেছে তা তিনি জানেন না।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে দ্ব›দ্ব চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান। হামলা সংঘর্ষের ঘটনায় রাজবাড়ী সদর থানায় পাল্টপাল্টি মামলা হয়েছে। পুলিশ দুই পক্ষের দুজনকে গ্রেপ্তার করেছে। আসামিদের অধিকাংশই আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুলতানপুরে জমি নিয়ে দ্বন্দ্বে হামলা সংঘর্ষ, দোকান ভাংচুর

প্রকাশের সময় : ০৪:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫