Dhaka ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা বীথির মৃত্যু: সেবার পেশায় থেকেও অপচিকিৎসার বলি! বর্ণিল আয়োজনে শুরু ২ দিন ব্যাপী বাংলা উৎসব॥ সহস্রাধিক শিশ-কিশোরের ঊচ্ছ্বাস পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, বড় বিপর্যয় ঘোষণা প্রেসিডেন্টের কুমিল্লায় তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন অটোরিকশাচালক সুমন: পুলিশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

জুলাই সনদের আলোকেই আগামী জাতীয় নির্বাচন : আলী রীয়াজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 108

রাজনৈতিক দল ও জনমতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন যে জুলাই সনদ প্রকাশ করবে তার আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘স্বাধীনতা-উত্তরকালে এই প্রথমবারের মতো আমরা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সবার অংশগ্রহণের একটি পথ-পদ্ধতি তৈরি করেছি। এটা সম্ভব হয়েছে এই দেশের গণমানুষের সংগ্রামের কারণে।’ গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি।

নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর চৌধুরী দীপুর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেয়। এ সময় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘এই সংলাপের মধ্য দিয়ে আমরা একটি জায়গায় দাঁড়াতে পারব, যেখানে আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ১৪ জুলাই পর্যন্ত।

এই সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে চাই।’ তিনি বলেন, ‘এর একটি অন্যতম লক্ষ্য হচ্ছে জুলাই সনদ, যাতে আগামী দিনের বাংলাদেশের একটি পথরেখা তৈরি হয়। এরই একটি অংশ হিসেবে নির্বাচন হবে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে জুলাই সনদের একটি বড় রকমের ভূমিকা থাকবে।
জাতীয় সনদের একটি বড় রকমের ভূমিকা থাকবে, এটি আমরা আশা করি।’

এ সময় নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিল্লুুর চৌধুরী দীপু বলেন, ‘গত ৫৪ বছর থেকে, স্বাধীনতার পর থেকে এই দেশের মানুষের স্বাধীনতার আর গণতন্ত্রের আকাঙ্ক্ষাগুলো শুধু মুখের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দীর্ঘ ৫৪ বছর পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে বর্তমান সরকার সেই উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র, মানুষের আইন পাওয়ার অধিকার, সুশাসনের অধিকার অর্থাৎ শতভাগ গণতন্ত্র মানুষ অর্জন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই সনদের আলোকেই আগামী জাতীয় নির্বাচন : আলী রীয়াজ

প্রকাশের সময় : ১১:৩৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫