Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস অভিমুখে জবির লংমার্চ ঘোষণা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 104

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক চলমান গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের সমর্থনে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দূতাবাসের উদ্দেশে এ পদযাত্রা করবেন তারা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেন।

সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ইসলামকে ভালোবেসেই আমাদের এই উদ্যোগ। ফিলিস্তিনের প্রতি ন্যায় বিচার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আমাদের আয়োজন। বিশ্ববাসীকে আমরা আমাদের পক্ষ থেকে মেসেজ দিবো এবং শান্তিপূর্ণভাবে দূতাবাসে স্মারকলিপি দেবো।

এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী সমিতির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস অভিমুখে জবির লংমার্চ ঘোষণা

প্রকাশের সময় : ০৯:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫