Dhaka ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সিভিল সার্জন কার্যালয়ের চালকের হেফাজতে শিশুটি

২ মাসের শিশু চুরি, জনতার হাতে আটক তরুণী

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৯:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 118

 রাজবাড়ীর পাংশায় দুই মাস বয়সী একটি কন্যা শিশু নিয়ে পালানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছে হালিমা আক্তার (২০) নামে তরুণী। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে পাংশা শহরের বারেক মোড় এলাকায় পপুলার ক্লিনিকের সামনে থেকে তাকে আটক করা হয়। হালিমা পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে। সর্বশেষ শিশুটিকে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের গাড়ি চালক হাফেজ আলী ও তার স্ত্রী নামজা আক্তারের হেফাজতে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যার দিকে পপুলার ক্লিনিকের সামনে এক তরুণী শিশুটিকে নিয়ে বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় সেলিনা বেগম এবং পারভীন নামে দুই নারী তার কাছে গিয়ে বিষয়টি জানতে চাইলে তরুণী অসংলগ্ন কথাবার্তা বলে। পরে শিশুসহ তরুণীকে পাংশা সেনা ক্যাম্পে নেওয়া হয়। সেনা ক্যাম্প থেকে তাদের থানায় পাঠানো হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তরুণী জানিয়েছে, কমলাপুর রেল স্টেশন সংলগ্ন বস্তি থেকে তার স্বামী এনামুল শিশুটিকে চুরি করে এনে তাকে দেয়। পরে শিশুটিকে নিয়ে পাংশায় আসে।

পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, আটক তরুণীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শিশুটিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। শিশুটির প্রকৃত অভিভাবক পাওয়া গেলে তাদের কাছে হস্তান্তর করা হবে। তরুণীকে শিশুটির বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, ঢাকার কমলাপুর থেকে এই শিশুটিকে তার স্বামী তার কাছে দিয়েছে। তার স্বামী এখন কোথায় তা সে জানে না। সে শিশুটির বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না দিয়ে অসংলগ্ন কথাবার্তা বলছে। তরুণীর বিষয়ে আরও খোঁজ খবর নিচ্ছেন তারা।

এদিকে মঙ্গলবার দুপুরে শিশুটিকে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের গাড়ী চালক হাফেজ আলী ও তার স্ত্রী নাজমা আক্তারের হেফাজতে দেওয়া হয়।

এবিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা বলেন, হাফেজ আলী ও তার স্ত্রী নাজমা আক্তার শিশুটিকে নেওয়ার আগ্রহ প্রকাশ করায় কিছু শর্ত সাপেক্ষে তাদের কাছে দেওয়া হয়েছে। শিশুটির প্রকৃত অভিভাবক পাওয়া গেলে যাচাই বাছাই করে নিশ্চিত হওয়ার পর তাদের কাছে দেওয়া হবে। তিনি আরও জানান, ঢাকার কমলাপুর থেকে এক ব্যক্তি জানিয়েছে শিশুটি তার। তারা আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিভিল সার্জন কার্যালয়ের চালকের হেফাজতে শিশুটি

২ মাসের শিশু চুরি, জনতার হাতে আটক তরুণী

প্রকাশের সময় : ০৯:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫