গুরুত্বপূর্ণ সংবাদ:
সাজাপ্রাপ্ত ও পরোয়ানার ৪ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:৩৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / 144

রাজবাড়ী সদর থানার পুলিশ সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত চার ্আসামিকে গ্রেফতার করেছে। তারা হলো সদর উপজেলার রামকান্তপুর গ্রামের মানিক শেখের ছেলে শরীফ শেখ, উড়াতকান্দা গ্রামের শুকুর আলী সরদারের ছেলে মোঃ রনি সরদর(২৬), সিলিপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে মোঃ সুমন এবং বিনোদপুর নিউৃ কলোনীর হারুন শেখের ছেলে মোঃ ইব্রাহিম শেখ।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :
























