মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা গিলের আহবানে সাড়া দিচ্ছে না আইসিসি আজকের ই-পেপার (২৪ নভেম্বর) চারটি দেশের যৌথ আয়োজনে প্রথমবার নারী বিশ্বকাপ ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার : আইনমন্ত্রী সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 162

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুর ১২টার দিকে তাকে রাজবাড়ী সদর আমলী ্আদালতে তোলা হলে আদালতের বিচারক তামজিদ আহম্মেদ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোার নির্দেশ দেন।

জানা গেছে, গত রোববার রাতে তাকে রাজধানী ঢাকার মহাখালী থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে তাকে রাজবাড়ীতে আনা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ৩০ আগস্ট তারিখে শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার ২ নং আসামি করা হয় কাজী কেরামত আলীকে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।

রাজবাড়ী আদালতের পিপি আব্দুর রাজ্জাক জানান, মামলার ২ নম্বর আসামি কাজী কেরামত আলী হুকুমের আসামি হিসেবে অভিযুক্ত। আদালত তার জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা কাজী কেরামত আলী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি। এর আগে দীর্ঘদিন তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৯২ সালের উপ নির্বাচনে তিনি প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ , ২০১৮ এবং ০২২৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের ৩ জানুয়ারি তারিখে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। মাত্র এক বছর কাল তিনি ওই পদে দায়িত্ব পালন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী কারাগারে

প্রকাশের সময় : ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫