ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ রাজবাড়ীতে

- প্রকাশের সময় : ০৬:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / 125

ফিলিস্তিনীদের উপর অমানবিক বর্বর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সংগঠন এ হামলার প্রতিবাদ জানায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী পৃথক পৃথকভাবে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। এসময় তারা অমানবিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরাইলি পণ্য বর্জনের আহŸান জানান।
দুপুর ২ টায় রাজবাড়ী জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজবাড়ী শহরের আজাদী ময়দান থেকে শুরু হয়ে প্রধান সড়কপথে পান্না চত্বর হয়ে ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরের সামনে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা মো. ইলিয়াস মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ আল-আমীন মোল্লা, সদস্য মাওলানা মুফতী আব্দুল গাফফার ও মাওলানা মুফতী মোজাম্মেল হক প্রমুখ। সমাবেশে বক্তব্য শেষে নির্যাতিত মুসলিমদের মুক্তির উদ্দেশ্যে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন জেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা মো. ইলিয়াস মোল্লা।
বিকাল সাড়ে ৩টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শহরের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানান ইসরাইলিদের।
বিকেলে জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের আজাদী ময়দানে সমাবেশ শেষে সেখান থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।
























