ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৬:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / 287
ফিলিস্তিনের গাঁজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাংশা উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা। সোমবার সকাল ১১টায় পাংশা সরকারি কলেজ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাংশা সরকারি কলেজ চত্বর থেকে বের হয়ে পাংশা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি মোড়ে এসে শেষ হয়।কর্মসূচিতে তারা ফিলিস্তিনের পক্ষে নানা ¯েøাগানও দেয়।
বিক্ষোভকারীরা জানায়, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে মুসলমানদের উপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ শুরু করা উচিত। জীবন বাজি রেখে মুসলমানদের রক্ষায় যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা জানায়, যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরিহ গাজাবাসীর উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল বর্বরোচিত হামলা চালিয়েছে।


























