Dhaka ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড, বিএনপি নেতার পদ স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 140

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সড়ক বিভাজকের গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড লাগানোর অভিযোগে তিন মাসের জন্য পদ স্থগিত করা হয়েছে বিএনপি নেতার। অভিযুক্ত বিএনপি নেতা আমির হোসেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড সভাপতি।

শনিবার (৫ এপ্রিল) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ স্বাক্ষরিত এক চিঠিতে আমির হোসেনের পদ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

নোটিশে আমির হোসেনের উদ্দেশে বলা হয়, ‘মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আপনার ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আপনি দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি ইতোমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। এ গর্হিত কাজের জন্য আগামী ৩ মাসের জন্য প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হলো।’

পদ স্থগিত বিষয়ে আমির হোসেন বলেন, দলের সিদ্ধান্তের প্রতি সবসময় সম্মান রয়েছে। তবে এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। কারণ প্রেসের লোকজন ডাল কেটে ব্যানার লাগিয়েছিল। আমি জানার পর তা খুলে ফেলি। এরপরও দল যে ব্যবস্থা নিয়েছে, তা আমি মাথা পেতে নিয়েছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড, বিএনপি নেতার পদ স্থগিত

প্রকাশের সময় : ০১:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫