Dhaka ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, সম্প্রীতি বজায় রাখার আহ্বান কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও এখন কলে যুক্ত হতে পারবেন শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

নোয়াখালীতে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ দগ্ধ ৬

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / 105

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ ৬ জন আহত হয়েছে।

বুধবার (২ জলুাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার দরবেশপুর এলাকার মাইজদী টু চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ির আব্দুল বারিক হেকিমের মেয়ে কহিনুর হোসেন (৫৫), চৌমুহনী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার আনোয়ারের ছেলে শাহরিয়ার (৯) তার মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১), একই ওয়ার্ডের ইকবালের ছেলে তাওহিদ (৫) তার মেয়ে শাহনা (১০)।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা জেলার বেগমগঞ্জের চৌরাস্তা এলাকার উদ্দেশ্যে রওয়ানা করে। যাত্রা পথে সিএনজিটি মাইজদী-চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে গেলে হঠাৎ অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচ শিশুসহ ৬জন দগ্ধ হয়।। তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অগ্নিদগ্ধের মধ্যে কহিনুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।

যোগাযোগ করা হলে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, অগ্নিদগ্ধদের মধ্যে পাঁজনজন আমাদের হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের শরীর ৫ থেকে ৭% পুড়েছে। বর্তমানে তারা সবাই আশঙ্কামুক্ত।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, বিষয়টি তার জানা নেই। তবে তিনি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরে জানাবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নোয়াখালীতে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ দগ্ধ ৬

প্রকাশের সময় : ১২:২৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫