Dhaka ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 167

কিশোরগঞ্জের শিয়ালের কামড়ে মো. আরাফ (১৯ মাস) বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরাফ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামের মো. লিংকনের ছেলে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করে আরাফ। ইফতার শেষে পরিবারের সদস্য অন্য কাজে ব্যস্ত হলে এক ফাঁকে ঘর থেকে উঠানে চলে আসে। এ সময় উঠান থেকে একটি শিয়াল আরাফকে গলায় কামড় দিয়ে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর বাড়ির পাশে জঙ্গল থেকে আরাফের মরদেহ উদ্ধার করে।

আরাফের দাদা লালু মিয়া বলেন, ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল আরাফ। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছে না। বাড়ির আশপাশে সকল জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়।

তিনি আরও বলেন, এ সময় এক লোক খাইরুল ইসলামের জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায়। পরে তার ডাক চিৎকারে আমরা সকলেই গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকের মধ্যে পায়ের নখের দাগ। তাড়াতাড়ি করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে আরাফকে মৃত ঘোষণা করেন।

আরাফের বাবা লিংকন বলেন, সন্ধ্যায় আমি স্ত্রী-সন্তানকে নিয়ে বাসায় ইফতার করি। ইফতার শেষে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায়। দোকান থেকে এসে আমার ছেলে মরদেহ দেখতে পাই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল

প্রকাশের সময় : ১২:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫