Dhaka ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নিয়োগের পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাচারিয়া অভিজিৎকে প্রতিরোধমূলক গ্রেপ্তার দেখাল দিল্লি পুলিশ, মুক্তি পেলেন নেহা বোরা কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি আরবকে চিঠি অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

লাদেন ছিলেন অলকা ইয়াগনিকের বিরাট ভক্ত!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 121

ওসামা বিন লাদেন, যার দাপটে গোটা বিশ্ব কাঁপত এক সময়। যাকে নাগালে পেতে আমেরিকার মতো দেশকেও বেগ পেতে হয়েছে বছরের পর বছর। সেই তিনিই নাকি বলিউডের জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিকের ডাইহার্ট ফ্যান ছিলেন! হ্যাঁ, এটাই সত্য। লাদেনের এবোটাবাদের বাড়ি থেকে গায়িকার একাধিক গানের রেকর্ড ও প্লে-লিস্ট সামনে আসতেই চমকে গেলেন অলকা নিজেই!

২০১১ সালের মে মাসে, পাকিস্তানের এবোটাবাদে ওসামা বিন লাদেনের আস্তানায় সিআইএ অভিযান চালিয়ে তার কম্পিউটারগুলো জব্দ করে।

তখন তারা সেখানে বলিউডের বহু জনপ্রিয় গান খুঁজে পায়, যা উদিত নারায়ণ, কুমার শানু এবং অলকা ইয়াগনিকের গাওয়া ছিল। বলা হয়, ওসামা বিন লাদেন ছিলেন অলকা ইয়াগনিকের বিশাল ভক্ত।

এর অনেক বছর পর এক সাক্ষাৎকারে আনু রঞ্জনের সঙ্গে কথোপকথনের সময় অলকা ইয়াগনিক লাদেনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এতে কী আমার দোষ?’

গায়িকা বলেন, ‘ওসামা বিন লাদেন যেমনই হোক, তার মধ্যে একটা ছোট্ট শিল্পী তো ছিলই। যদি আমার গান পছন্দ করে থাকে, তাহলে সেটা তো ভালোই, তাই না?’

লাদেনের কম্পিউটারে পাওয়া গানের তালিকায় ছিল ‘আজনাবি মুঝকো ইতনা বাতা’, ‘দিল তেরা আশিক’, ‘তু চাঁদ হ্যায় পুনাম কা’সহ একাধিক বলিউড গান। যেখানে অলকা ইয়াগনিকের অসংখ্য গান পাওয়া যায়।

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ১৪ বছর আগে পাকিস্তানের এবোটাবাদ শহরে মার্কিন বাহিনীর হাতে প্রাণ হারান। তিনি যে সংগঠনটি প্রতিষ্ঠা করেন, তাকে সবচেয়ে ভয়ংকর জিহাদি দল বলে বিবেচনা করা হতো। একসময় এই সংগঠনে হাজার হাজার যোদ্ধা ছিল।

২০১১ সালের ১ মে এক রুদ্ধশ্বাস অভিযানে মার্কিন নেভির একদল সেনার গুলিতে প্রাণ হারিয়েছিলেন আল-কায়েদা প্রধান তথা মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার মূল হোতা লাদেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লাদেন ছিলেন অলকা ইয়াগনিকের বিরাট ভক্ত!

প্রকাশের সময় : ০১:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫