বাণিবহে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসনের সহযোগিতা

- প্রকাশের সময় : ০৩:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 115

রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের বাণিবহ গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বাণিবহ গ্রামের রনজিৎ শীলের বাড়িতে অগ্নিকান্ড সংঘটিত হয়। আগুনে বসতঘর ও ঘরে থাকা মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।
রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক জাকির হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে তিন লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা।
এদিকে অগ্নিকান্ডের খববর পেয়ে সেখানে ছুটে যান জেলা প্রশাসক সুলতানা আক্তার। ক্ষতিগ্রস্ত রনজিৎ শীলকে নগদ টাকা সহযোগিতা করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সাহায্য করার আশ্বাস দেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ, রাজবাড়ীর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।























