মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
ভোক্তা অধিকার দিবসে বক্তারা

‘নিম্নমানের পণ্য তৈরি করা দেশের সাথে প্রতারণার শামিল’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 208

নিম্নমানের পণ্য বা খাদ্য সামগ্রী তৈরি করা দেশের সাথে প্রতারণার শামিল। বিশ^ ভোক্তা অধিকার দিবস এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভায় এমন কথাই বলেছেন বক্তারা। কনজুমার এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শনিবার কেকেএস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আসিফুর রহমান।

কাজী রকিবুল হাসান বলেন, শুধু অভিযান করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তারা বাজার মনিটরিংয়ে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেন, ধর্মীয় অনুশাসন মেনে চলার আহŸান জানান। ব্যবসায়ীদের নীতি নৈতিকতা মেনে চলার জন্য পরামর্শ দেন। ক্রেতা আর বিক্রেতা উভয়ই যদি ভোক্তা অধিকার আইন জানে আর মেনে চলে তাহলে মানুষ প্রতারণার শিকার হতোনা। নি¤œমানের খাবারও খেতে হতো না।

নিরাপদ খাদ্য কর্মকর্তা আসিফুর রহমান বলেন, এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা রপ্তানীর জন্য ভালো পণ্য উৎপাদন করে আর দেশের ভোক্তাদের জন্য নি¤œমানের খাদ্য তৈরি করে। এর মানে দেশের সাথে অন্যায় করা ও মানুষের সাথে প্রতারণা করার শামিল। এটা কোনোভাবেই উচিৎ নয়। তিনি আরও বলেন, অনেকেই মনে করেন তরমুজে রং দেওয়া হয় বা সিরিঞ্জ দিয়ে কেমিক্যাল দেওয়া হয়। আসলে তরমুজের ভেতরে রং বা সিরিঞ্জ দিয়ে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। এটা একটি ভ্রান্ত ধারণা। তবে, আম, কাঁঠাল পাকানোর জন্য কেমিক্যাল দেওয়া হয় বলে যে কথার প্রচলন আছে তার কিছু সঠিক। নিরাপদ খাদ্য গ্রহণে সকলকেই সচেতন হতে হবে। ব্যবসায়ীর অন্যায়ভাবে না গিয়ে বৈধ পথে ব্যবসা পরিচালনা করলেই আর কোনো সমস্যা থাকেনা।

ক্যাব রাজবাড়ী জেলা শাখার সহ সভাপতি মুকুল সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম, পাংশা বাজার ব্যবসায়ী আসকার দানিয়েল সিপার, রাজবাড়ী বাজারের ব্যবসায়ী বেনজির আহমেদ, সাবেক নারী ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার বিউটি, কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, অংকুর স্কুল এন্ড কলেজের শিক্ষক জিল্লুর রহমান টিটো, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক কাউন্সিলর মো. তুহিন, সাংস্কৃতিক কর্মী রুমা পারভীন, ছাত্রনেতা হাসিবুল ইসলাম প্রমুখ।

সঞ্চালনা করেন ক্যাব এর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোক্তা অধিকার দিবসে বক্তারা

‘নিম্নমানের পণ্য তৈরি করা দেশের সাথে প্রতারণার শামিল’

প্রকাশের সময় : ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫