অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: ৩ ব্যবসায়ীর জরিমানা

- প্রকাশের সময় : ০৬:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 169

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় শনিবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারের তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় কনিকা মিষ্টান্ন ভান্ডার ও ভাই ভাই ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ করায় সিরাজ এন্ড সন্সকে তিন হাজার টাকা করে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় এ জরিমানা করা হয়েছে। অভিযানকালে ক্রেতা বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আসিফুর রহমান, রাজবাড়ী সদর থানার এএসআই হাবিবুর রহমান প্রমুখ।























