বাপ কা বেটা!

- প্রকাশের সময় : ০৬:৫৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 156

বাবার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। ছেলেও পিছিয়ে নেই। ধরা পড়েছে মাদকসহ। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৩০ পুরিয়া হেরোইনসহ নিরব শেখকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। সে দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টারপাড়ার বাসিন্দা শহীদ শেখ ওরফে টুপি শহীদের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে বুধবার বিকালে দৌলতদিয়া পতিতাপল্লীর ভেতর জনৈক হাসেম ফকিরের বাড়ির সামনে থেকে নিরব শেখকে (১৯) আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার পর শুক্রবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতার নিরব শেখের বাবা টুপি শহীদ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। জেলও খেটেছেন কয়েকবার। বাবার পথ ধরে ছেলেও এখন মাদক ব্যবসায় নেমেছে।























