Dhaka ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাহমুদউল্লাহর বিদায় নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 138

দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। বিদায়ের মুহূর্তে সতীর্থ, ভক্ত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রশংসা আর শুভকামনার বন্যায় ভাসছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য এই তারকা তিন ফরম্যাট মিলিয়ে জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৪৩০টি ম্যাচ, রান করেছেন ১১,০৪৭, আর বল হাতে শিকার করেছেন ১৬৬টি উইকেট। দেশের হয়ে আইসিসি টুর্নামেন্টে সর্বোচ্চ চারটি সেঞ্চুরির কৃতিত্বও তার দখলে। এমন এক বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার পর বিসিবির পক্ষ থেকেও জানানো হয়েছে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক বিবৃতিতে মাহমুদউল্লাহর বিদায়কে বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘বিষাদের মুহূর্ত’ উল্লেখ করে বলেন, দীর্ঘ দুই দশক তিনি ছিলেন জাতীয় দলের অন্যতম ভরসার প্রতীক। চাপের মুখে দুর্দান্ত পারফর্ম করার ক্ষমতা তাকে অমূল্য সম্পদে পরিণত করেছিল। তার খেলোয়াড়সুলভ মানসিকতা ও নেতৃত্বগুণ আগামী প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে।

দলের জন্য নির্ভরযোগ্যতার প্রতীক হয়ে ওঠা মাহমুদউল্লাহকে ‘আড়ালের নায়ক’ বলা হতো প্রায়ই। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাট হাতে দলকে রক্ষা করার অসংখ্য গল্প আছে তার নামের পাশে। ফারুক আহমেদও স্মরণ করেছেন সেইসব মুহূর্ত। তিনি বলেন, সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মাঠে ঠান্ডা মাথায় খেলে যাওয়া এবং দলকে ভরসা দেওয়ার ক্ষমতা তাকে বাংলাদেশের অন্যতম সম্মানিত ক্রিকেটারে পরিণত করেছে।

ফারুক আহমেদ বলেন, বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার অসামান্য অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। তার অভিজ্ঞতা ও শিক্ষা আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।

অবসরের সিদ্ধান্ত নিলেও মাহমুদউল্লাহর ছোঁয়া রয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটে। তার লড়াকু মানসিকতা ও নিবেদন নতুন ক্রিকেটারদের জন্য এক উদাহরণ হয়ে থাকবে চিরকাল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাহমুদউল্লাহর বিদায় নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

প্রকাশের সময় : ০৮:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫