মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ী শহরের ৩ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২০:০১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 136

 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা বুধবার রাজবাড়ী বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় শাহজালাল ফল ভান্ডারকে এক হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় কলেজ সড়কের নিউ কুন্ডু স্টোর দুই হাজার টাকা এবং আক্তার স্টোর দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী শহরের ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ০৫:২০:০১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫