Dhaka ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন পান যে ক্রিকেটার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 164

কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মার্চ থেকে তালিকা অনুযায়ী বিসিবি থেকে বেতন-ভাতা পাবেন ক্রিকেটাররা।

সোমবার নতুন চুক্তিভুক্ত ২২ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিসিবি।

কেন্দ্রীয় তালিকায় ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন কেবল ডানহাতি পেসার তাসকিন আহমেদ। মাসে বোর্ড থেকে দশ লাখ টাকা বেতন পাবেন তিনি।

‘এ’ ক্যাটাগরিতে জাতীয় দলের চার ক্রিকেটারকে রাখা হয়েছে। তারা হলেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ ও লিটন দাস। মাসে ৮ লাখ টাকা করে বেতন পাবেন তারা।

কেন্দ্রীয় চুক্তিতে শান্তদের মতো ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু ওয়ানডে থেকে অবসর নেওয়ায় তাকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। ওই ক্যাটাগরিতে আছেন মোট সাতজন। তারা হলেন, মুশফিকুর রহিম, মমিুনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। মাসে ছয় লাখ টাকা করে বেতন পাবেন।

বিসিবির কেন্দ্রীয় চুক্তির ২২ জনের তালিকায় নাম আছে ৩৯ বছর বয়সী ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের। কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে তার নাম না রাখার জন্য বিসিবিকে অনুরোধ করেছেন তিনি। যে কারণে মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত হবেন না তিনি। ‘বি’ ক্যাটাগরিভুক্ত হিসেবে বেতন পাবেন ফেব্রুয়ারি পর্যন্ত।

কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে
এ+: তাসকিন আহমেদ।
এ : নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম।
বি : মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (নাম প্রত্যাহার), মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা।
সি : সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান।
ডি : নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন পান যে ক্রিকেটার

প্রকাশের সময় : ১২:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫