সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ

১৫ বছরের অনিয়ম-দুর্নীতির অভিযোগ চেয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 147

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সময়কালে সংঘটিত প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণসহ অভিযোগ চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১০ মার্চ) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী, উক্ত সময়ের মধ্যে ঘটে যাওয়া যে কোনো প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সুস্পষ্ট তথ্য-প্রমাণসহ আগামী ১৯ মার্চ ২০২৫ সালের মধ্যে রেজিস্ট্রার দপ্তরের নির্ধারিত অভিযোগ বক্সে জমা দিতে হবে।

এর আগে, গত ১৬ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৭তম সিন্ডিকেট সভায় বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত একাডেমিক, প্রশাসনিক ও অন্যান্য বিষয়ে তদন্তের জন্য তিনটি পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। বর্তমান প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দৃঢ় অবস্থান নিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব অনিয়মের তদন্ত করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৫ বছরের অনিয়ম-দুর্নীতির অভিযোগ চেয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রকাশের সময় : ১০:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫