মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

৩২ মামলার আসামি মাদারীপুর থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 148

 রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল ৩২ মামলার আসামি কালু হাওলাদারকে রোববার সন্ধ্যায় মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে। সে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় দায়ের করা ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি কালু। ডিবি পুলিশের একটি দল রোববার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে মাদারীপুর সদর উপজেলার সূর্যমনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২২টি ডাকাতি, অস্ত্র, চুরি, চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে ৩২ টি মামলার তথ্য পাওয়া গেছে। সোমবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩২ মামলার আসামি মাদারীপুর থেকে গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫