রাজবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন

- প্রকাশের সময় : ০৬:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / 143

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তানভীর খান রনি। এতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন মন্ডল, সিনিয়র সহসভাপতি সুজন আলী, সহসভাপতি সামিরা রহমান, কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক তারেক রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে আজ বিভিন্ন ভাবে নারীদের নিপীড়ণ করা হচ্ছে। রাস্তায় ক্যাম্পাসে, বাড়িতে কোথায় আজ নারীরা নিরাপদ নয়। মাগুরায় ৮ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। মানুষের বিবেকে আজ নষ্ট হয়ে গেছে। সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বলেছেন। সামাজিক ভাবে নারী নিপীড়নের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। ঈদকে সামনে রেখে বাজারে কোন নারীকে যেন কোন প্রকার নিপীড়ন না করা হয় সেজন্য প্রশাসনকে কঠোর ভূমিকা নেওয়ার আহবান জানান তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের আহবান চত্ত¡র ঘুরে আবার একই স্থানে শেষ হয়। মিছিলে শতাধিক ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থী অংশ নেয়।























