রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘তরুণদের সময় দিন’, উরুগুয়ের কাছে হেরে স্কালোনি হেমন্তের সন্ধ্যায় অদিতি-বাপ্পার গানে মুগ্ধতা হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় এডমিনকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 146

পাকিস্তানের পেশাওয়ারে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়ায় গ্রুপের অ্যাডমিনকে গুলি করে হত্যা করেছে। খবর জিও নিউজের।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশাওয়ারে মোস্তাক আহমেদ নামক একজনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের নথি অনুযায়ী, আশফাক নামে এক ব্যক্তি এই হত্যাকাণ্ডে অভিযুক্ত।

মোস্তাক আহমেদ গ্রুপের অ্যাডমিন ছিলেন। বাকবিতণ্ডার কারণে তিনি আশফাক নামের এক সদস্যকে গ্রুপ থেকে বের করে দেন। পরে দুই পক্ষ একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে এবং ব্যাপারটা মীমাংসা করতে সম্মত হয়। তবে আশফাক অস্ত্র নিয়ে গিয়ে মোস্তাককে গুলি করে হত্যা করে বলে মোস্তাকের ভাই পুলিশকে জানিয়েছেন।

তার ভাই আরো দাবি করেছেন, আশফাক গ্রুপ থেকে বের হওয়ার কারণে খুবই ক্ষুব্ধ ছিলেন। তার এই ক্ষোভই এ হত্যাকাণ্ড ঘটেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় এডমিনকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০১:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫