মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 166

 রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৮ ফিল্ড রেজিমেন্ট মেজর মো. আবিদ হাসান, রাজবাড়ীর সিভিল সার্জন, ডা. এস. এম. মাসুদ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আবু রাসেল প্রমুখ।

সভায় রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, রাজবাড়ী জেলার উপজেলা নির্বাহী অফিসারগণসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

গুরুত্বপূর্ণ এ সভা শেষে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটিসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়। সভাসমূহে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫