Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহাদেবপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম

চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 110

১২ সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের আশ্বাসে তারা কর্মবিরতি স্থগিত করেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এই আশ্বাস দেন।

দাবি পূরণে সময় চেয়ে সায়েদুর রহমান বলেন, ‘এই কাজটি শেষ করতে ২০ থেকে ২৫ কার্যদিবস লাগবে। সব মিলিয়ে আপনাদের দাবিগুলো পূরণে আমরা ১২ সপ্তাহ সময় চেয়েছি। এখানে দুটি মন্ত্রণালয় জড়িত আছে। আমরা সর্বোচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে কাজটা করছি। বিষয়টি নিয়ম মেনে করতে হচ্ছে।’

এই আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি স্থগিত করেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

চিকিৎসকদের দাবিগুলো হলো-

১. চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা।

২. ৩নং গ্রেডে প্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর ২য় ও ১ম গ্রেডে পদোন্নতি প্রদান করে ন্যায্য পাওনা নিশ্চিত করা।

দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে হুসিয়ারি দেন চিকিৎসকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশের সময় : ১২:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫