Dhaka ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবি ভর্তি পরীক্ষা: আসন বিন্যাসে পরিবর্তন, নতুন প্রবেশপত্র ইস্যুর ঘোষণা

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৫২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 482

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আসন বিন্যাস সংক্রান্ত নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভর্তিচ্ছুরা এবার তাদের প্রদত্ত প্রথম পছন্দের কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

ভর্তি উপকমিটির শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আরও জানানো হয়, ‘এ’ এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।

প্রথম শিফট: সকাল ১১টা থেকে দুপুর ১২টা,দ্বিতীয় শিফট: দুপুর ২:৩০ থেকে বিকেল ৩:৩০
অন্যদিকে, ‘বি’ ইউনিটের পরীক্ষা এক শিফটেই অনুষ্ঠিত হবে, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

পরীক্ষার নির্ধারিত তারিখসমূহ অপরিবর্তিত থাকবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। তবে পূর্বের ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্র বাতিল বলে গণ্য হবে এবং পরীক্ষার্থীদের জন্য নতুন রোল নম্বর ও প্রবেশপত্র ইস্যু করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার সুষ্ঠু ও সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবি ভর্তি পরীক্ষা: আসন বিন্যাসে পরিবর্তন, নতুন প্রবেশপত্র ইস্যুর ঘোষণা

প্রকাশের সময় : ০৪:৫২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫