Dhaka ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যারা গণহত্যা চালিয়েছে, প্রত্যেকের বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ঝিনাইদহে বঞ্চিত ব্যবসায়ীদের ১৫ দিনের আলটিমেটাম শ্রীলীলার এক ভিডিওতেই স্যোশাল মিডিয়া ‘মাত’

এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 176

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিষ্কার। এনআইডি ইসিতেই রাখা হোক। আর সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে কমিশন কোনো বিষয়ে ডিসিশন মেকার নয়।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সরকারের কাছে কমিশনের অবস্থান তুলে ধরতে লিখিতভাবে জানানো হবে-এ কথা জানিয়ে সিইসি বলেন, সব কিছু বিবেচনা করে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, এনআইডি সেবা কোথায় রাখা যায়, তা নিয়ে সরকার এখনো পরীক্ষা নিরীক্ষা করছে-এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।

এদিকে, এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে সিইসির কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। তারা জানান, এনআইডি ইসি থেকে গেলে সুষ্ঠু ভোটে প্রভাব পড়বে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি

প্রকাশের সময় : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫