গুরুত্বপূর্ণ সংবাদ:
চ্যাম্পিয়নস ট্রফি : ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / 181
শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পেল ভারত। ইতিহাস গড়ে স্বপ্ন পূরণের খুব কাছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে ১৬ বছর পর চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তারা। দ্বিতীয় সেমিফাইনালে প্রোটিয়াদের জয় ৫০ রানে।
ফাইনালে উঠার লড়াইয়ে বুধবার (৫ মার্চ) লাহোরে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় নিউজিল্যান্ড। যেখানে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৬২ রানের পুঁজি পায় কিউইরা। যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।
রেকর্ড রান তাড়া করতে রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। শুরুর দিকে বেশ চেষ্টাও করল তারা। তবে শেষ পর্যন্ত বিশাল এই রান পাহাড় তাড়া করা সম্ভব হয়নি। ৯ উইকেটে ৩১২ রান পর্যন্ত তুলেছে প্রোটিয়ারা।
Tag :






















