মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীতে শুরু হলো ন্যায্য মূল্যের বাজার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 208

রাজবাড়ীতে ন্যায্য মূল্যের বাজার চালু হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে এই বাজারটি বুধবার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।

শুরুতে টেবিলে সাজানো হয় নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের সবজি ও ফল। পরে অন্যান্য অতিথিদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে ও ফুলের ফিতা কেটে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বর্তমানে বিভিন্ন কারণে বাজারে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এই পবিত্র রমজানে তাদের কেনাকাটার সুবিধার জন্য অর্থাৎ অতিরিক্ত মূল্য দিয়ে যাতে কিছু কিনতে না হয় সেই লক্ষেই আমাদের এই আয়োজন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শুরু হলো ন্যায্য মূল্যের বাজার

প্রকাশের সময় : ০৯:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫