ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত নারী

- প্রকাশের সময় : ০৯:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / 253

রাজবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় জোহরা নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের ভাদালেপোল এলাকায় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। এসময় তার দুটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে। নিহত জোহরা রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের রহম বেপারীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেললাইনের পাশে তিনটি ছাগল বাঁধা ছিল। ট্রেন আসার সময় হওয়ায় ছাগল আনতে যান জোহরা। ছাগলগুলোর দড়ি রেল লাইনের সাথে প্যাঁচ লেগে গিয়েছিল। তিনি তড়িঘরি করে ছাড়াতে রেললাইনের ওপরে যান। এসময় ট্রেন চলে আসলে সরে যাওয়ার সময় মাথায় আঘাত পান জোহরা। ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে তার দুটি ছাগলও মারা যায়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, “রেললাইনের উপর থেকে ছাগল আনতে গিয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।























